ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ১৩ আগস্ট ২০২০
আপডেট: ১২:০৫, ১৩ আগস্ট ২০২০

‘বিশ্রাম ও সুস্থতার’ জন্য লোহিত সাগরের অবকাশে সৌদি বাদশাহ

সম্প্রতি সৌদি বাদশাহ সালমান হাসপাতালে ৮৪ বছর বয়সী সালমানের গল ব্লাডারে অস্ত্রোপচার হয়। দশ দিনের চিকিৎসা শেষে গত মাসের শেষ দিকে হাসপাতাল ছাড়েন তিনি। বর্তমা নে‘বিশ্রাম ও সুস্থতার’ জন্য সৌদি বাদশাহ সালমান এখন লোহিত সাগরের তীরে সৌদি আরবের ম্যাগাসিটি নিওমে অবস্থান করছেন।

বৃহস্পতিবার তিনি সেখানে পৌঁছান।  সৌদি সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, এস্কেলেটরে করে বিমান থেকে নামছেন বাদশাহ সালমান। এরপর কালো রঙের একটি গাড়িতে করে নিওমের রয়্যাল প্যালেসে পৌঁছান।

বাদশাহ সালমানের মৃত্যু হলে সৌদির মসনদে বসবেন ছেলে মোহাম্মদ বিন সালমান। ২০১৭ সালে তাকে নিয়মবহির্ভূতভাবে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত করা হয়। কাউন প্রিন্স হলেও মোহাম্মদ বিন সালমানকেই কার্যত সৌদি’র প্রধান শাসক হিসেবে ভাবা হয়।

বাদশাহ সালমান ২০১৫ সাল থেকে তেল সমৃদ্ধ আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটির বাদশাহর দায়িত্বে আছেন।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ