ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১২:২৮, ১৩ আগস্ট ২০২০

‘নতুন নেতৃত্বের জন্য কান্না করছে আমেরিকা’

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নিলেন কমলা হ্যারিসকে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ভাইস প্রেসিডেন্টের দৌড়ে একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা ৷

আলজাজিরা জানায়, বুধবার নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নেন বাইডেন ও কমলা। প্রায় এক মাসের বিচার-বিশ্লেষণ শেষে মঙ্গলবার কমলাকে ‘রানিংমেট’ হিসেবে ঘোষণা করেন বাইডেন। 

৫৫ বছর বয়সী কমলাকে রানিংমেট নির্বাচিত করে তাকে ‘অকুতোভয় যোদ্ধা’ আখ্যা দেন বাইডেন। 

বুধবারই বাইডেনের সঙ্গে নির্বাচনী প্রচারণায় নামেন কমলা। সেখানে করোনা মহামারী মোকাবিলায় ট্রাম্পের নেতৃত্বের অযোগ্যতার প্রশ্ন তোলেন তিনি। কমলা বলেন, ভাইরাসটি প্রায় প্রতিটি দেশেই প্রভাব ফেলেছে। তবে যে কোনও উন্নত দেশের চেয়ে আমেরিকার যে বাজে পরিস্থিতি হয়েছে তার কারণ রয়েছে।

কমলা বলেন, ‘ভাইরাসটি প্রায় প্রতিটি দেশেই প্রভাব ফেলেছে। তবে যে কোনও উন্নত দেশের চেয়ে আমেরিকার যে বাজে পরিস্থিতি হয়েছে তার কারণ রয়েছে।’ 

তিনি বলেন, ‘এটি ট্রাম্পের ব্যর্থতা, শুরুতে তিনি এটিকে (করোনাভাইরাস) গুরুত্ব দেননি। করোনা টেস্ট চালানো, সামাজিক দূরত্ব মানা এবং মাস্ক পরা নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেন। তিনি এমন বিভ্রান্তিকর যে, তার বিশ্বাস তিনি বিশেষজ্ঞদের থেকেও ভাল জানেন।’

ভারতীয়-আফ্রিকান বংশোদ্ভূত এ রাজনীতিবিদ বলেন, শতাব্দীর সবচেয়ে জনস্বাস্থ্য সংকটে আমরা। মহামারী নিয়ে প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) অব্যবস্থাপনা বড় ধরনের অর্থনৈতিক সংকটে ডুবিয়েছে।

তিনি বলেন, ‘নতুন নেতৃত্বের জন্য কান্না করছে আমেরিকা। যদিও আমাদের একজন প্রেসিডেন্ট আছে, কিন্তু তিনি নিজেকে নিয়েই ভাবেন বেশি, মানুষদের নিয়ে নয়-যারা তাকে নির্বাচিত করেছিল।’

বাইডেন সম্পর্কে কমলা বলেন, ‘তিনি (বাইডেন) এমন একজন, যিনি কখনো বলেন না যে, কেন এমনটা আমার সঙ্গে হচ্ছে। বরং তিনি জিজ্ঞাসা করেন, আমি আরও ভাল করতে কী করতে পারি। আরেকজনের প্রতি তার এমন সহানুভূতি ও দায়িত্ববোধ-যার কারণে তার রানিংমেট হতে পেরে আমি গর্বিত।’ 

এক টুইটে এই ডেমোক্র্যাট প্রার্থী লিখেন, ‘আমার রানিংমেট হিসেবে অকুতোভয় যোদ্ধা কমলা হ্যারিসকে নির্বাচনের ঘোষণা দিতে পেরে আমি সম্মানিত।’

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে ‘কমলা দেবী হ্যারিস’কে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো মিশ্র জাতিসত্তার রাজনীতিবিদ হিসেবে পরিচয় করানো হয়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ