ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ১৩ আগস্ট ২০২০

আফ্রিকায় ম্যালেরিয়ায় দ্বিগুণ মৃত্যুর আশঙ্কা

করোনাভাইরাসকে প্রাধান্য দেওয়ায় আফ্রিকায় ম্যালেরিয়া রোগে এ বছর দ্বিগুণ মানুষের মৃত্যু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

এ ছাড়া যক্ষ্মা, এইডসের মতো সংক্রমণ বৃদ্ধি পাবে বলে তারা আশঙ্কা করছেন— এ সব জানা গেল ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে।

চিকিৎসকেরা আরও বলেন, করোনা মহামারি সংকট ও লকডাউন জারি করার পর যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইডস রোগের বিরুদ্ধে কার্যক্রম ব্যাহত হয়েছে।

সংবাদমাধ্যমটিকে এইডস রোগ বিশেষজ্ঞ ডা. সেলিম আবদুল করিম বলেন, “স্বাস্থ্য কেন্দ্রে যেতে এখন রোগীরা ভয় পাচ্ছেন, তাই রোগীদের সংখ্যা আমরা কমতে দেখেছি। এখন আমাদের গভীর উদ্বেগ যে, বহু বছরের সফলতা হয়তো বা ম্লান হয়ে যেতে পারে।”

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ