আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যকে ছাড়িয়ে মৃতের তালিকায় ৪র্থ স্থানে ভারত
ফাইল ছবি
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। ইতোমধ্যে দেশটি করোনায় মৃতের সংখ্যায় যুক্তরাজ্যকে পিছনে ফেলে দিয়েছে।
বিবিসি জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪২ জন মানুষ। ফলে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪৭ হাজার ১৬৯ জনে।
ফলে বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সংখ্যার তালিকায় যুক্তরাজ্যকে সরিয়ে চতুর্থ স্থানে উঠে গেছে দেশটি।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি অ্যান্ড মেডিসিনের তথ্যে দেখা যায়, যুক্তরাজ্যে এখন কভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪৬ হাজার ৭৯১ জন।
ভারতে একদিনে সর্বোচ্চ সংক্রমণের ক্ষেত্রেও রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৬ হাজার ৯৯৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা প্রায় ২৪ লাখ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















