ডেস্ক নিউজ
আপডেট: ০০:৪৭, ১৫ আগস্ট ২০২০
এক সেকেন্ডেই করোনা রিপোর্ট মেলে ইসরায়েলে
করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পেতে একটি হাসপাতালে কোনো দীর্ঘসূত্রিতা হচ্ছে না ইসরায়েলের বৃহত্তম হাসপাতাল শেবা মেডিকেল সেন্টারে। কেউ করোনা আক্রান্ত কি-না তা জানা যাচ্ছে মুহূর্তেই।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, তেল আবিবের নিকটে অবস্থিত হাসপাতালটি করোনা টেস্টের এমন এক পদ্ধতি উদ্ভাবন করেছে, তাতে রিপোর্ট পাওয়া যায় এক সেকেন্ডের কম সময়ে!
এই টেস্ট পদ্ধতিতে রোগীর মুখে প্রথমে স্যালাইন পানি ঢেলে দেওয়া হয়। এরপর সেই পানি রাখা হয় বোতলে। আলোক রশ্মির একটি ডিভাইস দিয়ে নমুনা বিশ্লেষণ করা হয়। এরপর এলগারিদমের মাধ্যমে মুহূর্তেই জানিয়ে দেওয়া হয়, কেউ কভিড-১৯ এ আক্রান্ত কি-না।
শেবা মেডিকেল সেন্টার জানিয়েছে, প্রাথমিকভাবে এই নিয়মে কয়েক’শ জনের করোনাভাইরাস টেস্ট করা হয়েছে। নতুন এই প্রযুক্তিতে টেস্টের ফলে যথার্থতার হার ৯৫ শতাংশ।
হাসপাতালটির মুখপাত্র এলি শাওয়ার্টস বলেন, “এখন পর্যন্ত নতুন পদ্ধতিতে আমরা খুব প্রতিশ্রুতিশীল ফল পাচ্ছি এবং এই পদ্ধতি আরও বেশি সুবিধাজনক। যেসব সরকার এই রোগ মোকাবিলা করছে তাদের সবার জন্যই এই পদ্ধতি অধিক সস্তা।”
শেবা মেডিকেল সেন্টারের সঙ্গে মিলে যে কোম্পানি করোনা পরীক্ষার এই পদ্ধতি উদ্ভাবন করেছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এটির আইনি অনুমোদন পাওয়ার ব্যাপারটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদ্ধতিতে প্রতিটি নমুনা পরীক্ষা করার জন্য খরচ হবে মাত্র ২৫ সেন্ট। আর পুরো ডিভাইসটির মূল্য হতে পারে ২০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার টাকা।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















