ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯, ১৪ আগস্ট ২০২০

করোনাকে জয় করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

করোনাকে জয় করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং টুইট করে এ কথা জানিয়েছেন।

তবে চিকিৎসকের পরামর্শে আপাতত আরও কিছুদিন তিনি সেলফ আইসোলেশনে থাকবেন বলেও জানিয়েছেন শাহ। শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ। পাশাপাশি গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

গত ২ অগস্ট টুইট করে নিজের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান অমিত শাহ। তিনি লেখেন, করোনার উপসর্গ দেখা দেওয়ায় আমি পরীক্ষা করাই। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তবে ডাক্তারদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হচ্ছি। আপনাদের মধ্যে যারা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের আইসোলেটেড রাখুন এবং পরীক্ষা করিয়ে নিন। এরপর গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ