আন্তর্জাতিক ডেস্ক
লাতিন আমেরিকায় আক্রান্ত ৬০ লাখ ছাড়িয়েছে
করোনাভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে লাতিন আমেরিকা। সেখানে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স নিজেদের হিসেব তুলে ধরে জানিয়েছে, ইতোমধ্যে অঞ্চলটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত লাতিন আমেরিকা অঞ্চলে, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০ লাখ পাঁচজনে দাঁড়ায়। অন্যদিকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬০ জনে। বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশই লাতিন আমেরিকার, মৃত্যুর সংখ্যাও তাই।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, লাতিন আমেরিকার অধিকাংশ দেশ লকডাউন উঠিয়ে নিতে থাকায় সংক্রমণও বাড়ছে। গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন ৮৬ হাজারের বেশি মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ব্রাজিলের। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৬ হাজার। আক্রান্ত-মৃত্যুর বৈশ্বিক তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















