আন্তর্জাতিক ডেস্ক
রাখাইন রাজ্যের পুলিশ প্রধানকে গুলি করে হত্যা
অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে মৃত্যু হয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যের পুলিশ প্রধানের। দেশটির পুলিশবাহিনীর এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে বলে মিয়ানমার টাইমসে খবর।
গত বুধবার রাতে রাখাইনের কায়াকতাও শহরে পুলিশ প্রধান ক্যাপ্টেন তুন নাইং উ’র মৃত্যু হয় বলে খবরে বলা হয়েছে। এ সময় উ’র সঙ্গে ছিলেন তার সহযোগী সাব-ইন্সপেক্টর।
জানা যায়, পুলিশ স্টেশনের কাছেই একটি শপিং মল থেকে কেনাকাটা করে ফিরতেই তাদের ওপর গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। তাদের মধ্যে একজন ক্যাপ্টেন তুন নাইং উ’র মাথায় গুলি করেন।
সাব-ইন্সপেক্টর অং মায়ো তুন বন্দুকধারীদের সঙ্গে ধস্তাধস্তি করেও কাউকে আটক করতে পারেননি। দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যায় চার বন্দুকধারী।
এই হামলার মোটিভ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে একটি সূত্র জানিয়েছে, সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় ঘটনাটির তদন্ত চলছে।
তবে সন্ত্রাসবাদী গ্রুপ আরাকান আর্মি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বছর থেকে এখন পর্যন্ত তাদের আক্রমণে অন্তত ২৪ জনের বেশি পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
গত ২৩ মার্চ আরাকান আর্মিকে একটি সন্ত্রাসবাদী গ্রুপ হিসেবে তালিকাভুক্ত করে মিয়ানমার সরকার। তাদের বিরুদ্ধে অভিযোগ, নিরীহ অস্ত্রহীন সাধারণ নাগরিকদের হত্যা ও অপহরণ করে তারা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















