আন্তর্জাতিক ডেস্ক
করোনা ভ্যাকসিনের উৎপাদন শুরু করেছে রাশিয়া
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনকে পেছনে ফেলে করোনা প্রতিরোধকারী প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেছে রাশিয়া। টাইমস অব ইন্ডিয়া জানায়, এর মধ্যে ভ্যাকসিনটির উৎপাদন শুরু করে দিয়েছে মস্কো। রুশ স্বাস্থ্যমন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।
মহাকাশ জয় করা সোভিয়েত ইউনিয়নের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অনুসারে এই ভ্যাকসিনের নাম রাখা হয়েছে স্পুটনিক-৫। গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেন। ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয় পুতিনের এক মেয়েকে।
মস্কোর গামালেয়া ইনস্টিটিউট দেশটির সামরিক বাহিনীর সঙ্গে যৌথভাবে এ ভ্যাকসিন আবিষ্কার করে। রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে ভ্যাকসিনটি বাজারজাত করা হবে। তবে রাশিয়ার তৈরি এই ভ্যাকসিনেরে কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বের বিজ্ঞানী মহল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও রাশিয়ার ভ্যাকসিনের প্রতি এখন পর্যন্ত সবুজ সংকেত দেয়নি। অনেক প্রশ্ন সত্ত্বেও স্পুটনিক-৫ এর উৎপাদন শুরু করে দিল মস্কো। রুশ কর্তৃপক্ষের দাবি, করোনার বিরুদ্ধে অন্তত ২ বছর কর্যকর থাকবে এই ভ্যাকসিন।
এদিকে ভ্যাকসিনটি নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এথিকস কাউন্সিল বা নৈতিকতাবিষয়ক পরিষদের একজন শীর্ষ কর্মকর্তা।
অধ্যাপক ডা. আলেক্সান্ডার চুচালিন নামে ওই চিকিৎসকের অভিযোগ, টিকা তৈরিতে তাড়াহুড়ো করতে গিয়ে চিকিৎসাবিজ্ঞানের নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি।
প্রাথমিকভাবে এই ভ্যাকসিন রুশ চিকিৎসকদের দেয়া হবে বলে রুশ কর্তৃপক্ষ জানায়। তবে তড়িগড়ি করে অনুমোদন দিয়ে প্রশ্নের সম্মুখে পড়া ভ্যাকসিনটি নিতে অস্বস্তি বোধ করছেন চিকিৎসকেরা।
তিন হাজারেরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞর ওপর চালানো এক জরিপ থেকে বিষয়টি প্রকাশ পায়।
তবে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো দাবি, স্পুটনিক-৫ নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ একেবারে ভিত্তিহীন। এই ভ্যাকসিন অত্যন্ত কার্যকর ও নিরাপদ বলে দাবি করেন তিনি।
ভ্যাকসিনটি অনুমোদনের পরেই মস্কো জানায়, ভারতসহ ২০টি দেশ আগে থেকেই ভ্যাকসিন চেয়ে রেখেছে। আর তার পরিমাণ ১ বিলিয়ন তথা ১০০ কোটি ডোজ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















