বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ১০:১২, ১৬ আগস্ট ২০২০
বাইডেনের হাতে অনিরাপদ যুক্তরাষ্ট্র, কমলা আরো খারাপ: ট্রাম্প
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের দিন যত এগোচ্ছে, শাসক এবং বিরোধী দলের মধ্যে উত্তেজনার পারদও ততই চড়ছে। জো বাইডেন প্রেসিডেন্ট হলে আইন পাস করে আমেরিকার প্রতিটি পুলিশ দপ্তর জ্বালিয়ে দেবেন বলে অভিযোগ করেন ট্রাম্প। বাইডেন এবং কমলার প্রতি কটাক্ষ করে তিনি বলেন, এই মানুষটা আপনাদের সম্মান এবং সম্ভ্রম কেড়ে নেবে। বাইডেনের আমেরিকায় কেউ নিরাপদে থাকবেন না। এবং সম্ভবত কমলা আরও বেশি খারাপ। উনি ভারতীয় বংশোদ্ভূত। আমার কাছে তার থেকে বেশি ভারতীয়রা আছেন। আমি বলছি, ১৩ নভেম্বর আপনারা এটাই ফেরত পাবেন।’
শুক্রবার নিউইয়র্ক পুলিশ ভেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সভায় তিনি এসব বলেন।
মার্কিন নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং তার রানিংমেট কমলা হ্যারিসকে আবারো কথার বানে আক্রমণ করেছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্কে ট্রাম্প আরো বলেন, এই লোকটি আপনাদের মর্যাদা এবং সম্মান কেড়ে নিচ্ছে। কেউই বাইডেনের যুক্তরাষ্ট্রে নিরাপদ থাকতে পারবেন না। ৩ নভেম্বর অবশ্যই আপনারা নিজেদের অধিকার সমন্নুত রাখবেন।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়


















