বিশ্ব ডেস্ক
অজানা রোগে মারা গেলেন ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মৃত্যুবরণ করেছেন। ৭২ বছর বয়সী রবার্ট ‘কয়েক মাস ধরে’ অসুস্থ ছিলেন। রবার্টের অসুস্থতার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, শনিবার নিউইয়র্ক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে ডোনাল্ড ট্রাম্প বিবৃতিতে বলেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে আমার প্রিয় ভাই রবার্ট আজ রাতে চলে গেল। সে শুধু আমার ভাই নয়, সবচেয়ে ভালো বন্ধুও। ওকে ভীষণ মিস করব, কিন্তু আবার আমাদের দেখা হবে। আমার হৃদয়ে চিরঅম্লান থাকবে ওর স্মৃতি। রবার্ট, আমি তোমাকে ভালোবাসি। শান্তিতে ঘুমাও।’
ভাইয়ের অবস্থা খারাপ হতে থাকায় ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তাকে দেখতে চান। ট্রাম্প পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি সিএনএনকে শুধু জানিয়েছেন, বেশ কয়েক মাস রোগে ভুগছিলেন। শুক্রবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনেও ট্রাম্প ভাইয়ের অসুস্থতার কারণ জানাননি।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















