ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ১৬ আগস্ট ২০২০

বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ১৩ লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৩ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ৭ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ীতথ্য অনুযায়ী, রোববার সকাল ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৬ লাখ ১৬ হাজার ৮০১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৬৮ হাজার ৯৮৫ জনের। আর এ পর্যন্ত সেড়ে উঠেছে ১ কোটি ৪৩ লাখ ৩২ হাজার ৪৫১ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৫৯ হাজার ৭৪৮ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৪৬৭ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ