বিশ্ব
প্রকাশিত: ১১:৫৮, ১৬ আগস্ট ২০২০
প্রথম ব্যাচের টিকা তৈরি করে ফেলল রাশিয়া
অনুমোদন দেয়ার কয়েক দিনের ভেতর প্রথম ব্যাচের টিকা তৈরি শেষ করেছে রাশিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এই খবর দিয়েছে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স।
শনিবার টিকা তৈরির খবর আসার কয়েক ঘণ্টা আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়, তারা ‘স্পুটনিক ভি’ টিকার উৎপাদন শুরু করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ভ্যাকসিন তৈরির দৌঁড়ে বিশ্বে আধিপত্য রাখতেই তৃতীয় ধাপের ট্রায়াল শেষ করার আগে মস্কো দ্রুত টিকাটির অনুমোদন দিয়েছে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বৈশ্বিকভাবে এই টিকার অনুমোদন দেয়ার মতো যথেষ্ট তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ রাশিয়া ট্রায়ালের কোনো ডেটা সংস্থাটির কাছে সরবরাহ করেনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার নিজেদের টিকার অনুমোদন দেয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসেরেভিচ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘ভ্যাকসিনটির সম্ভাব্য প্রাক-যোগ্যতার বিষয়ে আমরা রাশিয়ার সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি। যেকোনো টিকার ক্ষেত্রে এটি পেতে হলে সব ধরনের ডেটার কঠোর পর্যালোচনা দরকার।’
টিকাটি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে তৈরি করেছে গামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট।
রুশ কর্তৃপক্ষের দাবি, করোনার বিরুদ্ধে অন্তত ২ বছর কার্যকর থাকবে এই ভ্যাকসিন। এই সীমা আরও বেশি হতে পারে বলে ধারণা তাদের।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়


















