ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ১৬ আগস্ট ২০২০

পোশাক শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় যুক্তরাজ্যের তহবিল গঠন

করোনা মহামারীতে উন্নয়নশীল দেশের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে যুক্তরাজ্য সরকার তহবিল গঠন করেছে। শুক্রবারে ৬ দশমিক ৮৫ মিলিয়ন পাউন্ডের এই তহবিলটি গঠন করা হয়।

বাংলাদেশসহ মিয়ানমার, কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, তানজানিয়া, রুয়ান্ডা ও ঘানাইয় তহবিলের এই অর্থ ব্যয় করা হবে। বাংলাদেশের তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্যপ্রাপ্তিতে এ অর্থ ব্যয় করা হবে। শনিবার ঢাকার যুক্তরাজ্য দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্য তার ২০ শতাংশ খাদ্য এবং পানীয় উন্নয়নশীল দেশগুলো থেকে আমদানি করে। করোনাভাইরাস মহামারীর কারণে এই সাপ্লাই চেইনের অনেক কারখানা ও খামার অস্থায়ীভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে। গঠিত তহবিলের মাধ্যমে মার্কস অ্যান্ড স্পেন্সার, টেকসো, সেইন্সবুরিস, মরিসন্স, ওয়েটরোজের মতো যুক্তরাজ্যের বড় ব্যবসা প্রতিষ্ঠানের সাপ্লাই চেইনে থাকা উন্নয়নশীল দেশের শ্রমিকদের সহায়তা করা হবে।

মার্কস অ্যান্ড স্পেন্সারের ইথিক্যাল ট্রেডিংয়োর প্রধান ফিয়োনা স্যাডলার বলেন, ইথিক্যাল ফ্যাশনে এমএন্ডএস দৃঢ় প্রতিজ্ঞ। সহযোগী উদ্যোগের মাধ্যমে আমাদের সাপ্লাই চেইনে থাকা শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ