আন্তর্জাতিক ডেস্ক
নেপালে পাহাড় ধসে ১৮ জনের মৃত্যু
মধ্য নেপালে ভয়াবহ এক পাহাড় ধসের ঘটনায় ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন ২১ জন। দেশটির সেনা ও পুলিশ সদস্যসহ স্থানীয় জনগণ নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
বাসস জানায়, সিন্ধুপালচুক জেলার জুগাল রুরাল মিউনিসিপ্যালটিতে শুক্রবার সকালে এ পাহাড় ধস হয়।
পাহাড় ধসের কারণে লিডি গ্রামের প্রায় ১৭০টি বাড়ির ৩৭টি চাপা পড়ে। ঘটনাস্থল থেকে ১৮টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১টি শিশু।
পুলিশ বলছে, দুর্ঘটনার পর পুরো গ্রামের লোকদের অন্যত্র সরিয়ে নিতে স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে। কারণ গ্রামটি পাহাড় ধসের ঝুঁকির মধ্যে ছিল।
নেপালে এ ধরনের আরও ৩২৭টি বসতি রয়েছে যেগুলোর সুরক্ষা প্রয়োজন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















