আন্তর্জাতিক ডেস্ক
তালেবানের সঙ্গে মধ্যস্থতাকারী নারী গুলিতে আহত
তালেবানের সঙ্গে মধ্যস্থতায় অংশ নেওয়া অল্প ক’জন আফগান নারীর একজন ফৌজিয়া কুফি। শুক্রবার বন্দুকধারীর হামলায় তিনি আহত হয়েছেন।
শুক্রবার বিকালে কাবুলের কাছে তার উপর এ হামলা হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
তালেবানের কঠোর সমালোচক হিসেবে পরিচিত এ নারী সেসময় উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে একটি বৈঠক সেরে রাজধানীতে ফিরছিলেন। বন্দুকধারীর ছোড়া গুলি তার ডান বাহুতে লাগে।
এ হামলার ঘটনাকে আফগান শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করার ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক’ চেষ্টা হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খালিলজাদ।
হামলায় আফগানিস্তানে নারীদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ফৌজিয়া ‘বড় ধরনের ক্ষতির’ হাত থেকে বেঁচে যাওয়ায় স্বস্তিও প্রকাশ করেছেন তিনি। এদিকে তালেবান বলেছে, তারা এ হামলা চালায়নি।
সশস্ত্র এ গোষ্ঠীটি প্রথমে আফগানিস্তানের সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় আপত্তি জানিয়েছিল। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির পর তালেবান প্রায় দুই দশক ধরে চলা সংঘাতের অবসানের লক্ষ্যে আশরাফ গনির সরকারের সঙ্গে বসতে রাজি হয়।
চুক্তির অংশ হিসেবে, আফগান সরকার প্রায় ৫ হাজার তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে। বৃহস্পতিবারও ৪০০ সশস্ত্র বন্দিকে মুক্তির প্রক্রিয়া শুরু করেছে। শেষ ধাপের বন্দিদের ছেড়ে দেয়ার পর কাতারে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
কিন্তু তালেবানের কট্টর সমালোচক ফাওজিয়া কুফির ওপর হামলার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। রাজধানী কাবুলের কাছে তিনি আক্রান্ত হয়েছেন। এই হামলার ঘটনা শান্তি আলোচনার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারে।
আফগানিস্তানের ইন্ডিপেনডেন্ট হিউম্যান রাইটস কমিশনের প্রধান শাহারজাদ আকবর বলেন, সুনির্দিষ্ট হামলার উদ্বেগজনক এই ধরন শান্তি প্রক্রিয়ার আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সূত্র: বিবিসি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















