ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩২, ১৬ আগস্ট ২০২০

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৭ লাখ ছাড়াল

বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৭ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার।    

ওয়ার্ল্ডোওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০ টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৭০ হাজার ৫২৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৭ লাখ ৮২৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৪৪ লাখ ৭  হাজার ৯১৩ জন।   

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৭২ হাজার ৭৬২ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। সেখানে ৫৫ লাখ ৩৯ হাজার ৮৪১ জন মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। 

আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৮৩২ জন। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭ হাজার ২৯৭ জন।

মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ হাজার ৫৪৩ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৭১৪ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৩৪ হাজার ২৫৬ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৫০ হাজার ৮৪৫ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ২২ হাজার ৮৫৩ জন। আর মৃতের সংখ্যা ১৫ হাজার ৬৮৫ জন। 

সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (২৯ লাখ ৪ হাজার ৪৪০ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (২৪ লাখ ৪ হাজার ২৭২ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (১৯ লাখ ৪ হাজার ৬১২ জন)। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ