ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ১৭ আগস্ট ২০২০
আপডেট: ১৪:২১, ১৭ আগস্ট ২০২০

ভারতের সংসদ ভবনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ভারতের সংসদ ভবনে। আগুন লাগে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায়। আগুন নেভাতে কাজ করছে দমকলের ৭টি ইঞ্জিন। জানা গেছে, কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লি দমকলের পরিচালক অতুল গর্গ। সূত্র: কলকাতা২৪, এই সময়

সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলকে খবর দেওয়া হয় সকাল সাড়ে ৭টার দিকে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে চলে আগুন নেভানোর কাজ। 

গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা রক্ষীরা। করোনা পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় সংসদ অধিবেশন। সাময়িক কিছু কাজ ছাড়া কোনও অধিবেশন এখনও পর্যন্ত শুরু হয়নি। অন্যান্য ভবনে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখা হয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির তেমন পরিমান

অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ