ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ১৭ আগস্ট ২০২০

করোনাভাইরাস নিয়ে যৌথ গবেষণায় ইসরায়েল-আমিরাত

কঠোর সমালোচনার মধ্যেই এবার করোনাভাইরাস গবেষণায় পরস্পরকে সহযোগিতা করতে সম্মত হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

দেশ দু’টির মধ্যে এই চুক্তি সম্পাদন গত শনিবার সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষার একটি যন্ত্র উদ্ভাবনে একসঙ্গে কাজ করবে আমিরাতের কোম্পানি অ্যাপেক্স ন্যাশনাল ইনভেস্টমেন্ট এবং ইসরায়েলের টেরাগ্রুপ।

এদিকে, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দুই দেশের মধ্যে টেলিফোন যোগাযোগ চালু করা হয়েছে। এর আগে আরব আমিরাত থেকে ইসরায়েলে ফোন করা সম্ভব ছিলো না।

উল্লেখ্য, ১৯৪৮ সালে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পর ইহুদি রাষ্ট্রটির সঙ্গে তৃতীয় দেশ হিসেবে চুক্তি করে আরব আমিরাত। এর আগে ১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান চুক্তি করেছিল।

আইনিউজ/টিএ

 

Green Tea
সর্বশেষ