বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ১২:৪১, ১৭ আগস্ট ২০২০
স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে জাপানের প্রধানমন্ত্রী
জাপানের সরকারি সূত্র জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষা করাতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সোমবার (১৭ আগস্ট) একটি হাসপাতালে গেছেন। এর আগে সরকারের একজন শীর্ষ কর্মকর্তা শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, করোনাভাইরাস মহামারির মধ্যে কাজের চাপে ক্লান্তিতে ভুগছেন অ্যাবে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।
করোনার কারণে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় ধাক্কা খাওয়ার খবর প্রকাশের পরই অ্যাবের স্বাস্থ্য পরিস্থিতি আরও উদ্বেগ বাড়ালো।
রাজধানী টোকিওর কেইও ইউনিভার্সিটি হাসপাতালে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পরিকল্পনা জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী অ্যাবের। বার্তা সংস্থা রয়টার্স। অবশ্য স্বাস্থ্য পরীক্ষার কারণ এখনও স্পষ্ট নয়।
অবশ্য দুশ্চিন্তা করার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি বলে সরকারি সূত্রে জানিয়েছে নিপ্পন টিভি। কিওডো নিউজ বলছে, এটা ছিল নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা। প্রধানমন্ত্রীর কাছের লোকদের উদ্ধৃতি করে তারা এ খবর দেয়।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়


















