ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ১৭ আগস্ট ২০২০
আপডেট: ১৩:৩০, ১৭ আগস্ট ২০২০

ভারতে করোনা পরীক্ষা ৩ কোটি ছাড়িয়েছে

করোনাভাইরাসের হটস্পট হয়ে দাঁড়িয়েছে ভারত। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রাণঘাতী এই ভাইরাসের লাগাম টেনে ধরতে যত বেশি সম্ভব করোনা টেস্ট তথা নমুনা পরীক্ষার ওপর জোর দিচ্ছে দেশটির সরকার।

সোমবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, গতকাল (১৬ আগস্ট) ৭ লাখ ৩১ হাজার ৬৯৭টি নমুনা পরীক্ষা হয়েছে।

এ নিয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে ৩ কোটি ৪১ হাজার ৪০০টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ৫৭ হাজার ৯৮১ জনকে। সেই সাথে মৃত্যু হয়েছে আরও ৯৪১ জনের।

সোমবার সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৪৭ হাজার ৬৬৩ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০ হাজার ৯২১ জন।

ভারতে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৮৬৫ জন। মৃত্যু হয়েছে ২০ হাজার ৩৭ জনের।

আক্রান্তের সংখ্যার হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৫৫ জন। মারা গেছেন ৫ হাজার ৭৬৬ জন। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ