বিশ্ব ডেস্ক
৮ মিনিটেই আরব আমিরাতে আঘাত হানতে পারে ইরানের মিসাইল: যুক্তরাষ্ট্র
ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে। আর সেই বিষয় প্রকাশ্যে আসার পরই আবুধাবিতে মিসাইল হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ভুল সিদ্ধান্ত নিয়েছে।
ওয়াশিংটন ডিসির এক উচ্চপদস্থ উপদেষ্টা বলেন, ইরানের মিসাইলগুলো আট মিনিটের মধ্যে আরব আমিরাতে আঘাত হানতে পারে। তিনি আরও জানান, সম্প্রতি ইরানি নৌবাহিনীর মহড়াগুলোতে এমন একটি মিসাইল দেখা গেছে যা ভূগর্ভস্থ লঞ্চার থেকে এসেছে। এটি নতুন ছিল এবং সতর্কবার্তা দিচ্ছে। এরপরও দুবাই ও অন্যান্য শহরগুলো এখনও নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত হয়।
গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যাস্থতায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চুক্তি হয়। আঞ্চলিক শক্তি ইরানের বিরুদ্ধে সমর্থন বাড়াতেই এমন উদ্যোগ বলে ধারণা বিশেষজ্ঞদের।
এরপর টেলিভিশনে দেওয়া এক ভাষণে ওই অঞ্চলে শক্ত অবস্থান নিয়ে ইসরাইলকে চেপে বসতে সুযোগ দেওয়ার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করেন রুহানি। তিনি বলেন, আমিরাতের সতর্ক হওয়া উচিৎ। ইতিমধ্যে তারা বিশাল ভুল করেছে। বিশ্বাসঘাতকতাপূর্ণ কাজ করেছে। আমার প্রত্যাশা, তারা বুঝতে পারবেন এবং ভুল পথ ছাড়বে।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















