ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ১৭ আগস্ট ২০২০

পরিষ্কার আকাশ থেকে নেমে এলো বিদ্যুতের ঝলক!

কথায় আছে বিনা মেঘে বজ্রপাত। সেই কথাই এবার বাস্তবে ঘটল। আমেরিকার ফ্লোরিডায় টাম্পা শহরে এমনই দেখা গেল।

ঘটনাটির একটি ভিডিওতে দেখা যায়, পরিষ্কার আকাশ থেকে নেমে আসছে বিদ্যুতের ঝলক। একটি ইউটিউব চ্যানেলে গত ১২ আগস্ট ভিডিওটি শেয়ার হয়েছে। একটি গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে ঘটনাটি।

এতে দেখা যায়, আকাশ পরিষ্কার, শরতের কিছু মেঘ রয়েছে। সাদা মেঘের বাইরে বাকি আকাশটাই একদম নীল, রীতিমতো রৌদ্রোজ্জ্বল। কিন্তু এমনই আকাশ থেকে হঠাৎই সামনের একটি তাল গাছে বিদ্যুতের ঝলক নেমে আসে। আর তাতে তাল গাছের পাতা পুড়ে গিয়ে ঝুলে পড়ে।

ভিডিওটি টাম্পা শহরে জোনাথন মুর নামে এক ব্যক্তি রেকর্ড করেন। পরে সেটি ইউটিউবে স্টোরিফুল রাইটস ম্যানেজমেন্ট নামে এক চ্যানেলে আপলোড হয়। ভিডিওটি আপলোড হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। চার দিনে ভিডিওটি প্রায় সাড়ে ১৭ হাজার বার দেখা হয়েছে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ