বিশ্ব ডেস্ক
৯০টি যুদ্ধবিমানের কথা ভেবেই ঘুম হারাম চীনের
কৌশলে চীনের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন কৌশলে ক্র’মশ সম্পর্ক মজবুত করছে তাইওয়ানের সঙ্গে। ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা গত কয়েকদিন আগেই তাইওয়ান সফরে যান এবং তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। এরপরেই জানা যাচ্ছে বিশাল সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ান।
জানা যাচ্ছে, আমেরিকার কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান কিনতে চলেছে সে দেশ। আর সেজন্যে ছয় হাজার ২০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি করেছে তাইওয়ান। বিগত কয়েক বছরে তাইপে এবং ওয়াশিংটনের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র চুক্তি। আর এই সামরিক চুক্তির কারণে তাইওয়ান ও আমেরিকার সঙ্গে চীনের উ’ত্তেজনা কয়েক গুণ বেড়ে যাবে। এমনটাই আ’শঙ্কা সামরিক পর্যবেক্ষকদের।
আমেরিকা এবং তাইপের মধ্যে হওয়া নতুন চুক্তির আওতায় আমেরিকা তাইওয়ানের কাছে ৯০টি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করবে। বিশ্বের অন্যতম শক্তিশালী এবং অত্যাধুনিক যুদ্ধবিমানগুলির মধ্যে এফ-১৬ রয়েছে। মার্কিন এই সর্বাধুনিক এই যুদ্ধবিমানকে একাধিকবার আপগ্রেডেশন করা হয়েছে।
যদিও মার্কিন এই সিদ্ধান্তের পালটা তীব্র হুঙ্কার ছেড়েছে চীন। একেবারে কড়া ভাষায় আমেরিকাকে হুঁশিয়ারি বেইজিংয়ের। বেইজিংয়ের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, তাইওয়ানকে এফ-১৬ বিমান সরবরাহ করা হলে ওয়াশিংটনকে এর পরিণতি ভোগ করতে হবে। শুধু তাই নয়, রীতিমত যুদ্ধের হু’ঙ্কার বেইজিংয়ের। যদিও আমেরিকা সেই হুঁশিয়ারি একেবারে কানে নিতে নারাজ।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















