আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্য সরকারের ঋণের পরিমাণ ২ ট্রিলিয়ন পাউন্ড ছাড়াল
ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে যুক্তরাজ্য সরকারের বোঝা বাড়ছে। প্রথমবারের মতো দেশটির ঋণের পরিমাণ ছাড়িয়েছে ২ ট্রিলিয়ন তথা দুই লাখ কোটি পাউন্ড। শুক্রবার প্রকাশিত দেশটির সরকারি হিসেবে এ তথ্য উঠে এসেছে বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।
ব্রিটিশ সরকারের ন্যাশনাল পরিসংখ্যান দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, জুলাইয়ের শেষ পর্যন্ত দেশটির মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে নিজস্ব মুদ্রা পাউন্ডের হিসেবে ২.০০৪ ট্রিলিয়ন। ইউএস ডলারের হিসেবে ২.৬১ ট্রিলিয়ন তথা ২ লাখ ৬১ হাজার কোটি ডলার।
গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ঋণের বোঝায় নতুন করে যোগ হয়েছে ২২ হাজার ৭৬০ কোটি পাউন্ড। পরিসংখ্যান দপ্তর থেকে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকার গত মাসেই ২ হাজার ৬৭০ কোটি পাউন্ড ঋণ নিয়েছে।
এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকারের অর্থমন্ত্রী রিশি সুনাক বলেছেন, “চলমান সংকট জনসাধারণের অর্থনৈতিক কার্যক্রমের ওপর চাপ তৈরি করেছে। এতে আমাদের অর্থনীতি একটি ধাক্কা খেয়েছে। লাখ লাখ চাকরি, ব্যবসা-বাণিজ্য ও জীবিকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে সহযোগিতা ছাড়া পরিস্থিতি আরও খারাপ হতে পারত।”
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















