নিজস্ব প্রতিবেদক
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৮ লাখ ছুঁই ছুঁই
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চীনের উহান থেকে গতবছরের ডিসেম্বরে এ প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব হলেও বর্তমানে বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে তাণ্ডব দেখাচ্ছে। ইতোমধ্যে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা প্রায় ৮ লাখের কাছাকাছি চলে এসেছে।
ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুয়ায়ী শুক্রবার (২১ আগস্ট) বেলা ৩ টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৮ লাখ ৭৬ হাজার ৯ জন। যাদের মধ্যে মারা গেছেন ৭ লাখ ৯৭ হাজার ২৮৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ কোটি ৫৫ লাখ ২৭ হাজার ৯৯৫ জন।
এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ৫৭ লাখ ৪৬ হাজার ৫৩৪ জনের শরীরে। সেখানে মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ৪২৬ জন।
আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৫ লাখ ৫ হাজার ৯৭ জন। এ পর্যন্ত মারা গেছে এক লাখ ১২ হাজার ৪২৩ জন।
মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে মেক্সিকো। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৯ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ৮০৬ জন।
আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃতের সংখ্যায় চতুর্থ অবস্থানে ভারত। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৫ হাজার ২ জন। আক্রান্ত হয়েছে ২৯ লাখ ১০ হাজার ৩২ জন।
করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশগুলোর চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ৪৬ হাজার ৯৭৬ জন। আর মৃতের সংখ্যা ১৬ হাজার ১৮৯ জন।
করোনায় মৃতের দিক থেকে পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ২২ হাজার ২৮০ জন। এবং মারা গেছেন ৪১ হাজার ৪০৩ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















