ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ২২ আগস্ট ২০২০
আপডেট: ১৫:৪১, ২২ আগস্ট ২০২০

সারা বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ছাড়িয়েছে

ফাইল ছবি

ফাইল ছবি

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বর্তমানে তাণ্ডব দেখাচ্ছে বিশ্বের ২১৩ টিব দেশ এবং অঞ্চলে। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সাথে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে সেই সংখ্যা আট লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোওমিটারের হিসাব অনুয়ায়ী শনিবার (২২ আগস্ট) বেলা ৩ টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ৫৫১ জনে। অন্যদিকে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩১ লাখ ৪১ হাজার ১০ জনে। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৮৯৬ জন।     

মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটি এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৭৯ হাজার ২০০ জন। তালিকায় এর পরেই আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে করোনায় মৃত্যু ১ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে আছে মেক্সিকো। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৯ হাজার ৬১০ জনের মৃত্যু হয়েছে।

চতুর্থ স্থানে আছে আমাদের প্রতিবেশি দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা মহামারীতে ৫৫ হাজার ৯৫০ জন। মৃতের দিক থেকে পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্য। সেখানে করোনায় মারা গেছেন ৪১ হাজার ৪০৫ জন।   

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে করোনায় ৩ হাজার ৯০৭ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জনের।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ