ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ২২ আগস্ট ২০২০

বিশাল অঙ্কের অর্থে গান্ধীর চশমা বিক্রি

বিশাল অঙ্কের অর্থে বিক্রি হলো ভারতের স্বাধীনতার নায়ক মহাত্মা গান্ধীর ব্যবহার করা একটি চশমা। ব্রিটেনে অনুষ্ঠিত নিলামে স্বর্ণের ফ্রেমের আইকনিক চশমাটি ৩ লাখ ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছে।

নিলাম আয়োজন প্রতিষ্ঠান ইস্ট ব্রিস্টল অকশন্স শুক্রবার রাতে এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছে- “মাত্র চার সপ্তাহ আগে আমরা চশমাটি আমাদের লেটারবক্সে পেয়েছিলাম। এক ভদ্র লোক এগুলো রেখে যান, ওই লোকের চাচাকে গান্ধী নিজে এগুলো দিয়েছিলেন।”

“নিলামে অবিশ্বাস্য নিদর্শনটির অসামান্য ফল পাওয়া গেছে! নিলামে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।”

পুরোনো বা অপ্রয়োজনীয় চশমা যাদের দরকার বা যাদের কিছুটা হলেও উপকারে আসবে তাদের দিয়ে দিতেন অহিংস আন্দোলনের পথিকৃৎ গান্ধী।

গান্ধী ১৯২০ ও ৩০ এর দশকে দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ পেট্রোলিয়ামের হয়ে চাকরি করার সময় ওই বিক্রেতার চাচাকে চশমাটি দিয়ে থাকতে পারেন বলে নিলাম আয়োজন প্রতিষ্ঠানটির ধারণা।

চশমাটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১৫ হাজার ব্রিটিশ পাউন্ড (১৯ হাজার ৬৩৪ ডলার)। শেষ পর্যন্ত তা ৩ লাখ ৪০ হাজার ডলারে পৌঁছায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ