বিশ্ব ডেস্ক
জাতিসংঘকে মিয়ানমার সম্পর্কে তথ্য দিল ফেসবুক
অনেক তালবাহানার পর এবার ফেসবুক কর্তৃপক্ষ জাতিসংঘকে মিয়ানমার সরকারের রোহিঙ্গার সঙ্গে করা বর্বরতার তথ্য দিয়েছে। প্রথমে তথ্য দিতে না চাইলেও আন্তর্জাতিক চাপে অবশেষে তথ্য দিলো।
প্রধান তদন্তকারী কর্মকর্তা এখন কিছু তথ্য পাওয়ার কথা নিশ্চিত করেছেন। মঙ্গলবার তিনি জানান, ‘আমাদের আগের অনুরোধের ভিত্তিতে প্রথম কিছু তথ্য দিল ফেসবুক।’
জাতিসংঘ এর আগে জানিয়েছিল, ফেসবুক তাদের কোনো তথ্য দিয়ে সাহায্য করছে না।
ফেসবুকের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘এই তদন্ত এগিয়ে চলার সঙ্গে আমরা প্রাসঙ্গিক তথ্য দিয়ে সহযোগিতা করতে থাকব।’
আইসিজেতে মিয়ানমারের নামে মামলা করা গাম্বিয়াকেও ফেসবুক এর আগে তথ্য দিতে অস্বীকৃতি জানায়। দেশটিকে এখন তারা তথ্য দেবে কি না, সে বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানা যায়নি।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















