বিশ্ব ডেস্ক
ট্রাম্পের প্রশংসা করতে গিয়ে মারাত্মক ভুল তথ্য দিলেন পুত্রবধূ
এ বছরের নভেম্বরেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর মধ্যেই ডেমোক্রেট পার্টি থেকে জো বাইডেন এবং রিপাবলিকান পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ ও তার নির্বাচনী প্রচারণা দলের উপদেষ্টা লারা ট্রাম্প। তিনি ২০১৪ সালে ট্রাম্পের দ্বিতীয় ছেলে এরিখকে বিয়ে করেন। ৩৭ বছর বয়সী এ মিডিয়া ব্যক্তিত্ব ট্রাম্পের একজন অনুগত ভক্ত হিসেবে পরিচিত।
২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। এবারও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শ্বশুরকে পুনরায় জিতিয়ে হোয়াইট হাউজে আনতে। সম্প্রতি চলমান রিপাবলিকান দলের সম্মেলনে বক্তৃতা দিয়েছেন লারা। বক্তৃতায় শ্বশুরের বেশ প্রশংসা করেছেন তিনি।
তবে এই অতি প্রশংসা করতে গিয়ে ভুল তথ্য দিয়ে বসলেন লারা। লারা বক্তৃতায় দেওয়ার সময় ভুলে বলেন, 'ট্রাম্প জাতিসংঘের মহাসচিবকে নিয়োগ দিয়েছেন।' ট্রাম্প অধিকাংশ নারীদের প্রশাসনের বড় বড় পদে নিয়োগ দিয়েছেন। জাতিসংঘের সচিব, বিমানবাহিনীর সচিব, প্রথম নারী সিআইএ পরিচালক...
প্রসঙ্গত, জাতিসংঘের মহাসচিবকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন, জাতিসংঘের সদস্যরা নিয়োগ দেন।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















