ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ২৭ আগস্ট ২০২০
আপডেট: ১৪:৩৩, ২৭ আগস্ট ২০২০

ভারতে সিংহের উপর দিয়ে চলে গেল ট্রেন!

ভারতের সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়ার সবকিছুই সত্যি নয় বোঝাতে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। সোমবার হায়দ্রাবাদে রাচাকোন্ডা পুলিশ কমিশনারেটেও এমনই একটি ভিডিও পোস্ট করতে দেখা যায়। খবর-আনন্দবাজার পত্রিকা।

ভিডিওতে দেখা যাচ্ছে, রেল লাইনের উপর শুয়ে রয়েছে একটি সিংহ। দূর থেকে একটি ট্রেনও আসতে দেখা যাচ্ছে ওই লাইন দিয়েই। তাতেও যেন সিংহটির কোনও হেলদোল নেই। সে যেমন ছিল, তেমনই শুয়ে রয়েছে। এক সময় ট্রেনটি একদম কাছে চলে আসে। তাতেও সরার কোনও লক্ষণ দেখা যায়নি সিংহটির। ট্রেনও গতি না কমিয়ে সিংহটির উপর দিয়েই চলে যায়।

না, ভয় পাওয়ার কিছু নেই, এটি একটি ফেক ভিডিও। সেই বার্তাই দিতে চেয়েছে রাচাকোন্ডা পুলিশ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বোঝা যাবে‌ কী ভাবে রেললাইনের উপর সিংহের ছবিটি বসানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, “সোশ্যাল মিডিয়ায় সব পোস্ট বিশ্বাস করবেন না।” সেই সঙ্গে #ফেকনিউজ-ও জুড়ে দেওয়া হয়েছে।

তবে এমন একটি পোস্ট ভাইরাল হতে সময় নেয়নি। ইতিমধ্যে ভিডিওটি ২ লাখ ৩৬ হাজার বারের বেশি দেখা হয়েছে। সেই সঙ্গে সমানে লাইক ও শেয়ারও পয়েছে পোস্টটি।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ