ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১৪:৫১, ২৭ আগস্ট ২০২০

৫১ জন মুসল্লি হত্যা, ব্রেন্টন ট্যারান্টের যাবজ্জীবন কারাদণ্ড

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে হামলা চালিয়ে বাংলাদেশিসহ ৫১ জন মুসল্লিকে হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আসামি ব্রেন্টন ট্যারান্টের। সাজাপ্রাপ্ত ব্রেন্টন টারান্টের প্যারোলে মুক্তি পাওয়ারও কোনো সুযোগ থাকবে না। এই প্রথমবারের মত নিউজিল্যান্ডে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয়া হলো।

বৃহস্পতিবার দেশটির একটি আদালত তার যাবজ্জীবন কারাদণ্ডের এই আদেশ দেন। চলতি সপ্তাহে টানা চারদিন ধরে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারের কয়েক ডজন সদস্য আদালতের শুনানিতে অংশ নেন। তাদের সবাই হত্যাকারী ট্যারান্টের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। 

২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল নুর ও লিনউড মসজিদে জুমার নামাজের সময় হামলা চালান ব্রেন্টন। হামলার ঘটনা ফেসবুক লাইভে প্রচারও করেন।

৫১ জনকে হত্যার পাশাপাশি আরও ৪০ জনকে হত্যাচেষ্টা এবং সন্ত্রাসবাদের অভিযোগ ছিল ট্যারান্টের বিরুদ্ধে, যার সবগুলোই স্বীকার করেছেন তিনি।

শ্বেতাঙ্গ আধিপত্যবাদে বিশ্বাসী টারান্টের উদ্দেশে বিচারক বলেন, ‘আপনি একটি গণহত্যা চালিয়েছেন। আপনি নিরস্ত্র ও প্রতিরোধবিহীন মানুষদের হত্যা করেছেন।’

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ