আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:৫৩, ২৭ আগস্ট ২০২০
নিউজিল্যান্ডে গণপরিবহনে মাস্ক না পরলেই জরিমানা!
গণপরিবহনে মাস্ক পরিধান না করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। নতুন নিয়মে গণপরিবহনে মাস্ক না পরলে ৩০০ নিউজিল্যান্ড ডলার পর্যন্ত জরিমানার বিধান করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৬ হাজার ৮৫৩ টাকা।
এক বিবৃতিতে নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ক্রিস হিপকিন্স এ জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
এক বিবৃতিতে ক্রিস হিপকিন্স বলেন, আগামী সোমবার থেকে গণপরিবহন ও বিমানে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। তবে ট্যাক্সি ও স্কুল বাসগুলোকে এ বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে।
মন্ত্রী জানান, জরিমানার ক্ষেত্রে প্রতিবন্ধী কিংবা শারীরিক বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের ছাড় দেওয়া হবে। এছাড়া ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রেও জরিমানার বিধান প্রযোজ্য হবে না।
ক্রিস হিপকিন্স বলেন, মাস্ক পরিধান করা নিউজিল্যান্ডের সংস্কৃতি নয়। তবে আমরা লোকজনকে গাড়িতে মাস্ক পরার অনুরোধ করছি।
নিউজিল্যান্ডে এখন পর্যন্ত এক হাজার ৭০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছে এক হাজার ৫৫৪ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















