আন্তর্জাতিক ডেস্ক
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গুলিবিদ্ধ পুলিশ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ সদস্য। বৃহস্পতিবার সকালে এই ঘটনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
জানা গেছে, দীনেশ কর্মকার নামে এক নিরাপত্তারক্ষী মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের কিয়স্কে বুধবার রাতে ডিউটিতে ছিলেন। সকালে তার ডিউটি বদলের সময় আচমকাই গুলির শব্দ শোনা যায়।
সেখানে কর্তব্যরত অন্যরা গিয়ে দেখেন, দীনেশ মাটিতে রক্তাক্ত পড়ে। তাকে সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রের খবর, অস্ত্রোপচার করে দীনেশ কর্মকারের শরীর থেকে গুলি বের করা হলেও তার শারীরিক অবস্থা উদ্বেগজনক। তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।
কীভাবে গুলি চলল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সকালে ডিউটি বদলের সময়ে অসতর্কতাবশত গুলি চলতে পারে। অথবা তিনি আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন।
নিয়ম অনুযায়ী, শিফট শেষে বন্দুক থেকে ম্যাগাজিন খুলে তবেই তা সহকর্মী অর্থাৎ যিনি নতুন ডিউটিতে যোগ দিচ্ছেন, তাকে হস্তান্তর করতে হয়। এদিন সকালে সেই ম্যাগাজিন খুলতে গিয়েই দীনেশ কর্মকার অসতর্কতাবশত নিজেই গুলিবিদ্ধ হয়েছেন কি না, সেটি জানার চেষ্টা করছে পুলিশ।
ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে শুরু হয়েছে তদন্ত। অন্য পুলিশদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















