ডেস্ক নিউজ
বাইডেনকে ‘সমাজতন্ত্রের ট্রোজান হর্স’ বললেন ট্রাম্প
আসন্ন মার্কিন নির্বাচনে জো বাইডেনের বিজয় যুক্তরাষ্ট্রকে কেবল ঘোর সংকটে ফেলে দেবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আলজাজিরা জানায়, রিপাবলিকান পার্টির সম্মেলনের শেষ দিনে জ্বালাময়ী ভাষণে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পার্টিকে এভাবে আক্রমণ করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘এটি দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এর আগে ভোটাররা এভাবে দুইটি দল, দুইটি লক্ষ্য, দুইটি দর্শন বা দুইটি এজেন্ডার মুখোমুখি হয়নি। ’
তিনি বলেন, ‘এই নির্বাচনেই ঠিক করে দেবে আমরা যুক্তরাষ্ট্রের স্বপ্ন সমুন্নত রাখতে চাই কী না, নাকি আমাদের লালিত ভাগ্যকে ধ্বংস করে দিতে একটি সমাজতান্ত্রিক এজেন্ডাকে সুযোগ করে দিব।’
প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে ‘সমাজতন্ত্রের ট্রোজান হর্স ’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি যুক্তরাষ্ট্রের ত্রাণকর্তা নন, তাকে যদি সুযোগ দেয়া হয় তিনি যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বের ধ্বংসকারী হবেন।’
এদিন রিপাবলিকান পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেন ট্রাম্প। ভোটারদের প্রতি তার আহ্বান, ‘মুক্তির জন্য পেশাদার রাজনীতিবিদকে বেছে নিবেন না, সর্বশক্তিমান ঈশ্বরের ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে।’
কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেককে পুলিশ গুলি করায় উইসকনসিন অঙ্গরাজ্য নতুন করে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ দেখা দেয়ায় ডেমোক্র্যাট পার্টিকে দায়ী করেন।
তার দাবি, উইসকনসিন, মিনিয়েপলিস, পোর্টল্যান্ড, শিকাগো, নিউইয়র্কসহ ডেমোক্র্যাট গভর্নরদের অধীনে রাজ্যগুলোতে বিক্ষোভের নামে সহিংসতা, লুটপাট, অগ্নিসংযোগ হয়েছে। এর জন্য প্রতিদ্বন্দ্বী দলকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট
হারিকেন লরার প্রসঙ্গও উঠে আসে ট্রাম্পের বক্তব্যে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন লরা আঘাত হানে। ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া লুইজিয়ানা অঙ্গরাজ্য পরিদর্শনে যাবেন বলে তিনি জানান।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















