ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০২০

এ বছর নোবেল পুরস্কার ঘোষণা অনুষ্ঠান অনলাইনে

ফাইল ছবি

ফাইল ছবি

প্রতিবছর সুইডেনের রাজধানী স্টোকহোমে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়। কিন্তু এ বছর করোনার কারণে তা  স্থগিত করা হয়েছে। তবে সরাসরি অনুষ্ঠান আয়োজন না করা হলেও অনলাইনে অনুষ্ঠান পরিচালনা করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। অনলাইনের মাধ্যমে বিজয়ীরা নিজ নিজ দেশ থেকে অংশ নেবেন।

সাধারণত প্রতিবছর ডিসেম্বর মাসে নোবেল পুরস্কার বিজয়ীদের সুইডেনের রাজধানী স্টোকহোমে পুরস্কার গ্রহণের জন্যে আমন্ত্রণ জানানো হয়। অনাম্বর অনুষ্ঠানের মাধ্যমে সুইডেনের রাজা বিজয়ীদের মাঝে মেডেল ও ডিপ্লোমা তুলে দেন।

করোনা মহামারির অবস্থা বিবেচনা করে মেডেল এবং ডিপ্লোমা বিজয়ীদের নিজ নিজ দেশে পাঠানো হবে, যা নোবেল প্রাইজের শুরুর পর থেকে এবারই প্রথম। প্রয়োজনে প্রাইজ দেয়ার ক্ষেত্রে বিজয়ীদের নিজ নিজ দেশের হাইকমিশনের সহায়তা নেয়া হবে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। 

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কারণে এর আগে ১৯৪৪ সালে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল, যা পরবর্তীতে ১৯৪৫ সালে অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়। 

উল্লেখ্য, এ বছরের নোবেল প্রাইজ চিকিৎসা বিজ্ঞান, পদার্থ, রসায়ন, সাহিত্য, অর্থনীতি এবং শান্তিতে অক্টোবরের ৫-১২ তারিখের মধ্যে ঘোষণা করা হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়