আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২০
অবশেষে বিদেশিদের চীনে ফেরার অনুমতি মিললো
সংগৃহীত ছবি
চীনে বসবাসকারী বৈধ বিদেশি নাগরিকদের অবশেষে দেশটিতে ফেরার অনুমতি দিয়েছে চীন। মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত মার্চ মাসে দেশটিতে বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিলো চীনা সরকার। তবে বর্তমানে দেশটিতে ভাইরাসের সংক্রমণ কমে আসায় এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো।
বুধবার এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এই নতুন আদেশের কথা জানায়। সেখানে বলা হয়, পেশাগত কারণে ও পারিবারিক সূত্রে যেসব বিদেশি নাগরিকেরা চীনে বসবাস করে আসছিলেন, তারা আগামী ২৮ সেপ্টেম্বর থেকে কোনো ধরনের আবেদন পত্র ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন।
তবে চীনে প্রবেশ করতে যাওয়া সকলকেই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকাসহ দেশটির মহামারি প্রতিরোধ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জারি করা সব নিয়ম-কানুন কঠোর ভাবে মেনে চলতে হবে।
সূত্র: সিএনএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























