আন্তর্জাতিক ডেস্ক
২৮ আফগান পুলিশ সদস্যকে হত্যা করল তালেবান
ফাইল ছবি
কাতারে চলমান শান্তি আলোচনার মধ্যেও আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের নিরাপত্তা চৌকিগুলোতে কয়েকদিনের হামলায় ২৮ জনের মৃত্যু হয়েছে।
উরুজগান প্রদেশের গভর্নরের এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার রাত প্রথম প্রহরে তালেবানরা স্থানীয় ও জাতীয় পর্যায়ের ২৮ পুলিশ সদস্যকে প্রস্তাব দেয় যে আত্মসমর্পণ করলে তারা বাড়িতে ফিরতে অনুমতি দেওয়া হবে। এই প্রস্তাব দিয়ে পুলিশ সদস্যদের বন্দুক কেড়ে নিয়ে তালেবানরা তাদের হত্যা করে।
এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি। তবে তিনি জানিয়েছেন, ওই এলাকার পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানালে এই হামলা চালানো জয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক অফিশিয়াল জানিয়েছেন, তালেবানদের এই হামলায় অন্তত ২৮ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনজন পালিয়ে আসতে সক্ষম হয়েছে।
প্রায় কুড়ি বছরের যুদ্ধ শেষে চলতি সপ্তাহে কাতারে শান্তি আলোচনায় বসেছে তালেবান ও আফগানিস্তান সরকার। কিন্তু এর মধ্যেই আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে তালেবানরা। গত রোববার তাদের হামলায় ১৪ আফগান পুলিশকে হত্যা করে তারা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























