আন্তর্জাতিক ডেস্ক
কোয়ারেন্টাইনে সুইজারল্যান্ডের আড়াই হাজার শিক্ষার্থী
পার্টি করার জের ধরে করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঘটায় সুইজারল্যান্ডের প্রখ্যাত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
লুজানের এএইচএল হসপিটালিটি ম্যানেজমেন্টের স্কুলের এসব শিক্ষার্থীদের ওপর বুধবার স্থানীয় কর্তৃপক্ষ কোয়ারেন্টাইন আরোপ করে বলে এএফপি’র খবরে বলা হয়েছে।
ওয়াদ অঞ্চল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্কুলটি’র মোট সংখ্যার প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থীকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িতে অবস্থান করতে অথবা ক্যাম্পাসের বাইরে বের না হওয়ার জন্য বলা হয়েছে।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে এখনো বেশ কিছু বিধিনিষেধ বহাল রয়েছে। এক ‘শ জনের বেশি জনসমাগম দেশটিতে এখনো নিষেধ। মাস্ক পরাও বাধ্যতামূলক।
৮৫ লাখ জনসংখ্যার সুইজারল্যান্ডে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৭২ জনের।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























