আন্তর্জাতিক ডেস্ক
মাস্ক পরা নিয়ে কঠোরতা শিথিল করল নিউজিল্যান্ড
ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে মাস্ক পরা বাধ্যতামূলক করেছিলো নিউজিল্যন্ড। করোনার সংক্রমণ কমতে থাকায় এবার বেশিরভাগ স্থানে ও গণপরিবহনে মাস্ক পড়ার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে দেশটি।
বুধবার মধ্যরাত থেকে এই কঠোর বিধি-নিষেধ তুলে নেয়া হয়েছে। তবে দেশটিতে সাম্প্রতিক প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল অকল্যান্ডে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়নি।
এর আগে, গত সোমবার নিউজিল্যান্ডের মহামারি করোনার কারণে দেয়া সব বিধিনিষেধ প্রত্যাহার করেছে নিউজিল্যান্ড। তবে অকল্যান্ডে এখনো বিধিনিষেধ অব্যাহত রয়েছে।
বৈশ্বিক এই মহামারি নিয়ন্ত্রণে নেয়া পদক্ষেপের কারণে বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে নিউজিল্যান্ড। গত জুনে অধিকাংশ ক্ষেত্রে দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফেরে দেশটিতে। তবে আগস্টে অকল্যান্ডে আবারো ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দেয়। সংক্রমণ ঠেকাতে শহরটিতে আবারো লকডাউন জারি করা হয়।
গত সাতদিনে নতুন করে কোনো সংক্রমণ শনাক্ত না হওয়ায় পর্যায়ক্রমে নিউজিল্যান্ডের বিভিন্ন স্থান থেকে কড়াকড়ি তুলে নিয়েছে কর্তৃপক্ষ। তবে সব শেষে অকল্যান্ডের ওপর থেকে কড়াকড়ি তুলে নেয়া হয়েছে। তাই ধারণা করা হচ্ছে বিভিন্ন শহরে জীবন-যাত্রা এখন অনেকটাই স্বাভাবিক। তাই সামাজিক দূরত্ব এবং জন সমাবেশে আগের মতো নিষেধাজ্ঞা থাকছে না। এখন কোনো কড়াকড়ি ছাড়াই পুনরায় স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারবে দেশটির জনগণ। এছাড়া গণপরিবহনেও তাদের মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, কমিউনিটির সংক্রমণ না ঘটলে সাধারণ লোকজনের মুখ ঢেকে রাখার প্রয়োজন নেই। তবে গণপরিবহনে মাস্ক ব্যবহারে এখনও উৎসাহ দেয়া হচ্ছে। এছাড়া নিউজিল্যান্ডে যেকোনো বিমানের ফ্লাইটে যাত্রীদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে।
সূত্র- বিবিসি
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























