ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২০

ভারতে রাফালের প্রথম নারী পাইলট শিবাঙ্গি সিং

শিবাঙ্গি সিং

শিবাঙ্গি সিং

ভারতের প্রথম নারী পাইলট হিসেবে যুদ্ধবিমান রাফাল উড়াবেন ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গি সিং। এর আগে, তিনি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান উড়িয়েছেন। এবার রাফাল পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

এক যুদ্ধবিমান ছেড়ে অন্য যুদ্ধবিমান চালানোর জন্য কনভারসন ট্রেনিং নিতে হয়। এরইমধ্যে সেই ট্রেনিং শুরু করেছেন শিবাঙ্গি। ট্রেনিং শেষে অম্বালা এয়ারবেসের ‘গোল্ডেন অ্যারোজ’ স্কোয়াড্রনে যোগ দেবেন তিনি।

এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনায় মোট ১০ জন নারী পাইলট রয়েছেন। শিবাঙ্গি তাদের মধ্যে প্রথম যিনি রাফাল ওড়ানোর দায়িত্ব পাবেন।

ছোটবেলা থেকেই বিমান উড়ানোর স্বপ্ন দেখতেন শিবাঙ্গি। উত্তরপ্রদেশের বারাণসিতে তার বেড়ে ওঠা। সেখানে স্কুলের পড়া শেষ করে ভর্তি হন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে (বিএইচইউ)। সেখানে পড়া শেষ করে ২০১৬ সালে বায়ুসেনার অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেয়া শুরু করেন। এরপর ২০১৭ সালে বায়ুসেনার নারী পাইলট হিসেবে কাজে যোগ দেন তিনি।

জানা গেছে, বর্তমানে ভারতীয় বায়ুসেনায় মোট ১০ জন নারী পাইলট আছেন। তবে শিবাঙ্গি যোগ দিয়েছিলেন দ্বিতীয় ব্যাচের প্রতিনিধি হিসেবে। ২০১৬ সালের জুনে প্রথম ব্যাচের মহিলা পাইলট হিসেবে ভারতীয় বায়ুসেনাতে যোগ দেন ফ্লাইট লেফটেন্যান্ট অবনী চতুর্বেদী, ভাবনা কান্ত ও মোহনা সিং। সেনাবাহিনীতে নারীদের অন্তুর্ভুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই টালবাহানা ছিলো। তাই সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তাদের অন্তর্ভুক্তি এক মাইলফলক হয়ে আছে।

সূত্রঃ আনন্দবাজার

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়