আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বজুড়ে করোনাজয়ীর সংখ্যা ২ কোটি ৩৭ লাখ ছাড়িয়েছে
ফাইল ছবি
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বর্তমানে ২১৩ টি দেশ এবং অঞ্চলে প্রভাব বিস্তার করছে। ভাইরাসটির সংক্রমণে প্রতিদিনই হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন।
ভাইরাস্টিতে আক্রান্ত হচ্ছেন লাখের বেশি মানুষ। তবে এর মধ্যেও আশা জাগিয়ে সুস্থ হয়ে উঠছেন অনেকেই। এরই মধ্যে বিশ্বে করোনাভাইরাসকে জয় করা মানুষের সংখ্যা ২ কোটি ৩৭ লাখ ছাড়িয়েছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনা থেকে মোট সুস্থ হয়ে ওঠেছেন ২ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার ৬৩৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২১ লাখ ৮৮ হাজার ৪২৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৩ হাজার ৪৫৭ জনের।
বিশ্বে করোনা থেকে সবচেয়ে বেশি সেরে ওঠার ঘটনা ঘটেছে ভারতে। দেশটিতে এখন পর্যন্ত মোট ৪৭ লাখ ৬২৫ জন মানুষ প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। তালিকার দ্বিতীয়তে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৫১২ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৯২ হাজার ৮৮৬ জন। এছাড়া করোনার উৎপত্তিস্থল চীনে সুস্থ হয়েছেন ৮০ হাজার ৫১৩ জন।
এদিকে বাংলাদেশেও বাড়ছে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশে ২ লাখ ৬০ হাজার ৩৯০ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























