আইনিউজ ডেস্ক
৬ মাস ধরে সুড়ঙ্গ খুঁড়ে জেল থেকে পালালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
ইন্দোনেশিয়ার জাকার্তার তাংগেরাং জেল থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়েছে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। কাই জি ফান নামে এই চীনা আসামি এ নিয়ে দ্বিতীয়বার জেল থেকে পালালো।
জানা যায়, ২০১৭ সালে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ে কাই জি ফান। বিচারে তার মৃত্যুদণ্ড দেয় আদালত। তার পর থেকেই তাকে রাখা হয়েছিল জাকার্তার ওই জেলে। সেখান থেকেই ১০০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে গেল কাই।
জেল থেকে একটি শাবল, ছেনি, স্ক্রু ড্রাইভার উদ্ধার করেছে পুলিশ। এসব যন্ত্র দিয়ে নিজের সেলের মধ্যে ৬ মাস ধরে সুড়ঙ্গ খুঁড়েছিল ৫৩ বছরের কাই জি। গত সোমবার কাই এই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়।
এর আগে, ২০১৭ সালে পুলিস হেফাজতের বাথরুমের মেঝে খুঁড়ে পালিয়েছিল কাই। তবে পালানোর তিন দিনের মধ্যেই তাকে আটক করা হয়।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























