আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০২০
৫৫ দিন পর করোনায় দুই শতাধিক মৃত্যু দেখল ইরান
ফাইল ছবি
প্রায় ৫৫ দিন পর ইরানে মহামারি নভেল করোনাভাইরাসে একদিনে রেকর্ড ২০৭ জনের প্রাণহানি ঘটেছে। এর আগে দেশটিতে সর্বশেষ গত ১ আগস্ট ২১৬ জনের প্রাণ কাড়ে করোনা।
শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারি বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানে করোনায় নতুন মারা গেছেন ২০৭ জন। মোট মৃত্যু বেড়ে ২৫ হাজার ২২২ জনে পৌঁছেছে। এছাড়া নতুন রোগী শনাক্তের হারও আগের চেয়ে বেড়েছে।
২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন রেকর্ড গত ১ আগস্টের পর সর্বোচ্চ বলে জানিয়েছেন ইরানি ওই কর্মকর্তা। তিনি বলেছেন, ইরানে একদিনে নতুন করে আরও ৩ হাজার ৫৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
মহামারিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বিপর্যস্ত ইরানে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৮৮২ জন।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। ভাইরাসের বিস্তার ঠেকাতে নাগরিকদের স্বাস্থ্য-বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























