আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:৫২, ২৭ সেপ্টেম্বর ২০২০
ভারতের সাবেক মন্ত্রী যশবন্ত সিং আর নেই
ভারতের সাবেক মন্ত্রী যশবন্ত সিং
ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিং মারা গেছেন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার সকাল ৭টার দিকে দিল্লির আর্মি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক এই সেনা কর্মকর্তা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৫ জুন থেকে তার চিকিৎসা চলছিল। সেপসিস এবং মাল্টিঅর্গান ডিসফাংশন সিনড্রোমে আক্রান্ত ছিলেন। এদিন সকালে কার্ডিয়াক অ্যারেস্ট হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় লিখেছেন, ‘প্রথমে একজন সেনা এবং তারপর অভিজ্ঞ রাজনীতিক হিসেবে দেশসেবা করেছেন তিনি। অটলবিহারী বাজপেয়ির সরকারে তিনি অর্থ মন্ত্রণালয়, বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার প্রয়াণে আমি শোকাহত।’
দলের সাংগঠনিক দিকেও প্রয়াত রাজনীতিকের অবদান স্মরণ করেছেন মোদি। সমবেদনা জানিয়েছেন তার পরিবারের প্রতি।
যশবন্ত রাজ্যসভায় প্রথম পা রাখেন আশির দশকে। অটল বিহারী বাজপেয়ীর সরকারে যশবন্ত অর্থমন্ত্রী, বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
১৯৩৮ সালের ৩ জানুয়ারি রাজস্থানের বারমের জেলায় যশবন্তের জন্ম। মেয়ো কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে পড়াশোনা করে তিনি ষাটের দশকে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। পরে রাজনীতিতে ক্যারিয়ার গড়তে ভারতীয় সেনাবাহিনীর অফিসার পদ ত্যাগ করেন। বিজেপির প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম।
তার প্রয়াণে শোক জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও। টুইটে তিনি লিখেছেন, ‘ প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিংহের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। প্রতিরক্ষা-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন বিভিন্ন সময়ে। তিনি ছিলেন একজন সুদক্ষ সাংসদও।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























