আন্তর্জাতিক ডেস্ক
চীনে কয়লা খনিতে ১৬ শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনির ভেতরে কার্বন মনোঅক্সাইড ক্রিয়ায় ১৬ জন শ্রমিক প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আরও একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।
চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে জানানো হয়েছে, রোববার সকালের দিকে এই ঘটনাটি ঘটেছে।
খনির ভেতরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভয়াবহ মাত্রায় কার্বন মনোঅক্সাইডের উৎপন্ন হয়। এতে আটকা পড়া শ্রমিকদের মৃত্যু হয়। এতে গুরুতর আহত একজনকে বাঁচাতে চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সিসিটিভি’র খবরে বলা হয়েছে।
ওই ঘটনার কারণ অনুসন্ধান চলছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন কিজিয়াং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা। চোংকিং শহরের উপকণ্ঠে অবস্থিত সোংজাও নামে যে কয়লা খনিতে শ্রমিকদের এই মৃত্যু হয়েছে সেটি চীন সরকারের জ্বালানি বিভাগের মালিকায় বলে জানা গেছে।
চীনে খনিতে দুর্ঘটনা অনেকটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খনিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























