আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের প্রতি ২৫০ জনের একজন করোনা আক্রান্ত
ফাইল ছবি
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী নভেল করোনাভাইরাসে গোটা পৃথিবীতে রোববার দুপুর পর্যন্ত ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত পৃথিবীর মোট জনসংখ্যা ৭৮০ কোটি। সেই হিসাবে পৃথিবীর মোট জনসংখ্যার প্রতি ২৫০ জনের একজন রোগটির কবলে পড়েছেন।
ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া রোগটিতে মারা গেছেন ৯ লাখ ৯৮ হাজার ৮১২ জন। সুস্থ ২ কোটি ৪৪ লাখ ১২ হাজার ৯৪৭ জন।
এদিকে সংক্রমিতদের মধ্যে গুরুতর রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে, গত এক সপ্তাহে এদের সংখ্যা প্রায় ৫ লাখ হয়েছে। এই রোগীর সংখ্যা সংক্রমিতদের সার্বিক হিসাবের ২৩.৩ শতাংশ।
করোনামুক্ত হওয়ার হার প্রায় অপরিবর্তিত রয়েছে, গত ৭ দিনে এই হার ৬৮ শতাংশ থেকে সামান্য বেড়ে ৬৯ শতাংশ হয়েছে। এ সময়ে মোট করোনামুক্ত হয়েছে ১৭ লাখ রোগী।
গত ৭ দিনে করোনাজনিত কারণে প্রায় ৩৭ হাজার লোকের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট ৯ লাখ ৮৩ হাজার লোকের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার কমে ৩ শতাংশে দাঁড়িয়েছে।
আপেক্ষিক বিবেচনায় বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমন নিন্মমুখি। কিন্তু গত ৭ দিনে সংক্রমন বেড়েছে ৬.৮ শতাংশ, পূর্ববর্তী সপ্তাহে এই হার ছিল ৭.৪ শতাংশ।
তবে কিছু কিছু দেশে করোনা দ্রুত ছড়াচ্ছে। এ সময়ে চেক রিপাবলিকে সংক্রমণ ৩২ শতাংশ বেড়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার। কর্তৃপক্ষ সংক্রমণ রোধে বিধি নিষেধ আরোপ করেছে।
ইসরায়েলেও গত ৭ দিনে সংক্রমণ বেড়েছে, এ সময় নিবন্ধিত আক্রান্তের সংখ্যা ২১ শতাংশ বেড়েছে। দেশটির সরকার নতুন করে জরুরি সেবা ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। ইসরাইলে মোট ২ লাখ ১২ লোক আক্রান্ত, যা মোট জনসংখ্যার ২.৩ শতাংশ।
আর্জেন্টিনায় গত এক সপ্তাহে ৭৭ হাজার লোক আক্রান্ত হয়েছে, দেশটিতে এ পর্যন্ত ৬ লাখ ৭৮ হাজার লোক আক্রান্ত হয়েছে।
সংক্রমনের দ্বিতীয় ধাপে ইউরোপ মহাদেশে বেশী ক্ষতিগ্রস্ত ফ্রান্সে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ২০ শতাংশ। এ সময়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ৩৪ শতাংশ এবং ইনসেনটিভ কেয়ারে ভর্তি বেড়েছে ৪০ শতাংশ।
গত এক সপ্তাহে যুক্তরাজ্যে সংক্রমণ বেড়েছে ৯.১ শতাংশ, আগের সপ্তাহে সংক্রমণের হার ছিল ৬.৬ শতাংশ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























