আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২২:৩২, ২৭ সেপ্টেম্বর ২০২০
মহাকাশ থেকে ভোট দিবেন মার্কিন নভোচারী কেট
মার্কিন নভোচারী কেট রুবিনস
আগামী ৩ নভেম্বর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনের সময় মহাকাশে থাকবেন মার্কিন নভোচারী কেট রুবিনস। আর তাই এবারের নির্বাচনে মহাকাশ থেকেই ভোট দেয়ার পরিকল্পনা করেছেন তিনি।
সিবিএস নিউজ’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, অক্টোবরের শেষ দিকে ভূপৃষ্ঠ থেকে দুই শতাধিক মাইল উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করবেন এই নভোচারী। যুক্তরাষ্ট্রে ‘টেক্সাস ল’ অনুসারে সেখান থেকেই ভোট দেবেন তিনি।
বর্তমানে তিনি নাসার গাগরিন কসমোনট ট্রেনিং সেন্টারের অধীনে মস্কোর স্টার সিটিতে প্রশিক্ষণ নিচ্ছেন। এবারের সফরে ছয় মাস মহাকাশে থাকবেন তিনি। তার সঙ্গে আরো দুই নভোচারীও থাকবেন।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কেট রুবিনস বলেন, আমার মনে হয়, ভোট দেয়া প্রত্যেকের জন্য জরুরি। আমি বিশ্বাস করি আমরা যদি মহাকাশ থেকে ভোট দিতে পারি তাহলে, পৃথিবীতে থেকেও সবার ভোট দেয়া সম্ভব।
মহাকাশে মিশন কন্ট্রোল ব্যালট পেপারের মাধ্যমে নভোচারীরা ভোট দিতে পারবেন। পরে এটি কাউন্টির কর্মকর্তার কাছে পাঠানো হয়।
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকেই ভোট দিয়েছিলেন নভোচারী কেট ও শেন কিমবরো।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























