নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২০
বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়াল
ফাইল ছবি
বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্ব জুড়ে মৃত্যুর সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন ২ কোটি ৪১ লাখের বেশি মানুষ।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৩ লাখ ১৯ হাজার ৫৬৬ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ২ হাজার ৫২৪ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৪৬ লাখ ৪২ হাজার ১০ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির সবকটি অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি এবং স্পেন।
আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ২১ হাজার ৩৪৩ জন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৯ হাজার ৪৫৩ জন।
দ্বিতীয় অবস্থানে আছে প্রতিবেশি ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬০ লাখ ৭৪ হাজার ৭০২ জন এবং মৃত্যু হয়েছে ৯৫ হাজার ৫৭৪ জনের।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪৭ লাখ ৩২ হাজার ৩০৯ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৪১ হাজার ৭৭৬ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৫৯ হাজার ৫৭৩ জন। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ৩৮৫জন।
সংক্রমণে ৫ম অবস্থানে থাকা কলম্বিয়াতে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ১৩ হাজার ৫৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ হাজার ৪৮৮ জনের।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























