আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যের পাঠানো বর্জ্য ফেরত দিল শ্রীলঙ্কা
সংগৃহীত
আসার কথা ছিল গদি, গালিচা ও কম্বল। ২১ টন কন্টেইনারে এসেছিল মেডিকেল বর্জ্য! শ্রীলঙ্কা সেই বর্জ্য আবার যুক্তরাজ্যকে ফেরত পাঠিয়েছে।
লঙ্কান গণমাধ্যম জানিয়েছে, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত দেশটিতে পৌঁছানো ২৬০ টন বর্জ্য শনিবার ফেরত পাঠানো হয়েছে।
‘জাহাজ কর্মীরা ২১টি কনটেইনার ফেরত নিতে রাজি হয়েছে,‘ জানিয়ে লঙ্কান কর্মকর্তা সুনীল জয়রত্নে এএফপিকে বলেন, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এসব ময়লা পাঠানো হয়েছিল। আমরা ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করছি।’
হাসপাতালের এসব বর্জ্যের মধ্যে কী কী ছিল তা শ্রীলঙ্কা সরাসরি জানায়নি। তবে কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে এ ধরনের যেসব অবৈধ বর্জ্য এসেছিল তার মধ্যে ন্যাকড়া, ব্যান্ডেজ, মৃতদেহের অংশ ছিল!
কাস্টমস সূত্র জানায়, ওই ২১টি ছাড়া আরো ২৪২টি কন্টেইনার যুক্তরাজ্য থেকে কলম্বোর একই বন্দরে একই সময়ে এসেছিল, যেগুলোতে এমন অবৈধ বর্জ্য রয়েছে। এগুলো রাজধানীর বাইরে একটি উন্মুক্ত বাণিজ্যিক এলাকায় রাখা আছে। এগুলো ফিরিয়ে নেওয়ার জন্য লেনদেনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছে দেশটির সরকার।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























